প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে জাতীয় নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা
||
নারায়ণগঞ্জে জাতীয় নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভাজাতীয় নারীশক্তির নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনসিপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আলম উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।এ ছাড়া সভায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সংগঠক ও নারায়ণগঞ্জ নারীশক্তির অন্যতম মুখ সোনিয়া আক্তার লুবনার উপস্থাপনা ও তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় জাতীয় নারীশক্তির নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ