প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
শহীদ শাওন স্মরণ ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
||
শহীদ শাওন স্মরণ ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালিযুবদল নেতা শহীদ শাওনের পঞ্চম শাহাদাৎবার্ষিকী স্মরণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। একপর্যায়ে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে র্যালিটি বড় ধরনের গণজমায়েতে রূপ নেয়।কর্মসূচিতে শহীদ শাওনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়।আয়োজকরা বলেন, শহীদ শাওনের আত্মত্যাগ বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ