প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‘দ্য প্যালেস’কে ২৫ হাজার টাকা জরিমানা
||
চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটে অভিযান চালিয়ে নিয়ম না মেনে পরিচালিত একটি চাইনিজ রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) মার্কেটটির তৃতীয় তলায় ‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়। এ সময় জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন না নেওয়ার বিষয়টি ধরা পড়ে।পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ