প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
চাঁ'দাবাজির অভিযোগে সোনারগাঁয়ে বিএনপি নেতা শুক্কুর আলী ব'হিষ্কার
||
চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁয়ে বিএনপি নেতা বহিষ্কারদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।বিজ্ঞপ্তিতে শুক্কুর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সম্পত্তি অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একই সঙ্গে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি শুক্কুর আলীর ব্যক্তিগত কোনো অনিয়ম বা অপকর্মের দায় বিএনপি বহন করবে না বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজির অভিযোগের পাশাপাশি পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার এবং সাংগঠনিক শৃঙ্খলা অমান্যের বিষয়টি বিবেচনায় নিয়েই শুক্কুর আলীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ