প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসাবান্ধব কোম্পানি আইন প্রণয়নে এফবিসিসিআইতে মতবিনিময়
||
দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক কোম্পানি আইন প্রণয়নের লক্ষ্যে কোম্পানি আইন-১৯৯৪-এর তৃতীয় সংশোধনী, ২০২৬-এর খসড়া নিয়ে এফবিসিসিআইতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।রোববার (৭ সেপ্টেম্বর) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এ সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক।আলোচনায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা এবং মতামত বিবেচনায় নিয়ে কোম্পানি আইনকে আরও যুগোপযোগী, কার্যকর ও ব্যবসাবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। খসড়া সংশোধনীর বিভিন্ন দিক নিয়ে ব্যবসায়ী নেতারা মতামত তুলে ধরেন।সভায় আইসিসি বাংলাদেশের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল উপস্থিত ছিলেন।এ ছাড়া মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), বারভিডা সভাপতি আবদুল হক এবং ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানও সভায় অংশ নেন।বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্যিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে কোম্পানি আইন সংশোধনের বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্যের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে সংশোধিত আইনটি দেশের বিনিয়োগ ও শিল্প খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সভায় উঠে আসে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ