প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
||
নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর জেলার শীর্ষ প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য জনসেবার মান আরও উন্নত করার বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ সময় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পুলিশি ও অন্যান্য জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।এদিকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ