প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ২০০ ইয়াবাসহ রুপা গ্রেপ্তার
||
সোনারগাঁয়ে ২০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রায়পুর উলুকান্দী এলাকার মোস্তফা (৪৮) নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালায়।অভিযানকালে রুপা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। পরে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুপা বেগম রায়পুর উলুকান্দী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কালাম, মায়ের নাম নাজমা বেগম এবং স্বামীর নাম আল আমিন বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁও থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ