প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের অভিযানে ধর্ষণ ও ছিনতাইকারীসহ গ্রেফতার -১৯
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, ছিনতাই, ধর্ষণ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পরিচালনা করা বিশেষ অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।থানা সুত্রে জানা যায়,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে সোমবার (১৪ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ধর্ষণ মামলায় ১ জন, ছিনতাইকারী ২ জন, ৫ কেজি গাঁজাসহ মাদক মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ১ জন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন স্থান থেকে ১৩ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ।গ্রেফতারকৃত মাদক মামলার আসামি বাগেরহাটের মংলা থানা এলাকার নাজমুল হাসান (২৫)। ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি বাগেরহাটের মোল্লারহাটের আছিকার মোল্লা (৪৫) এবং ছিনতাইয়ের অভিযোগে কাঁচপুরের রাব্বি মিয়া (২৪) ও পূর্ব সোনাপুরের ইমরান হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি হলেন পাঁচআনি শান্তিনগর এলাকার স্বপন (৩৬)।তাছাড়া আটককৃত ১৩ মাদকসেবী হলেন,সোহাগ, শুভংকর, আয়নাল, হাসান, আতিক হাসান, শাহিন, মতিউর রহমান, আল আমিন, সমির দত্ত, জাকির, শিপন, অন্তু চন্দ্র সরকার এবং খোরশেদ মিয়া। অন্যদিকে ফরিদপুরের নিমিত ঘোষকে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।অভিযান শেষে গ্রেফতারকৃত সব আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এলাকায় মাদকের বিস্তার রোধ ও সব ধরণের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ