প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
দুস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এডিপির অর্থায়নে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সেলাই মেশিনের পাশাপাশি নির্বাচিত অসহায় নারীদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।সহায়তা বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়।’তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বরাদ্দ করা অর্থের মাধ্যমে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা যেন প্রকৃত প্রাপ্য এবং যোগ্য মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।এমপি আব্দুল্লাহ আল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের দেওয়া সহযোগিতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন। পাশাপাশি তারা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতির মাধ্যমে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবেন।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেলাই মেশিন ও আর্থিক সহায়তা গ্রহণকারী নারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ