প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
কোনো আইন দিয়ে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না: এমপি আল আমিন
||
আইনের উদ্দেশ্য নাগরিকের সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা নয়: আব্দুল্লাহ আল আমিনসাইবার আইন ও এর প্রয়োগের ক্ষেত্রে নাগরিকের অধিকার, বাকস্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ১২ নম্বর কারওয়ান বাজারের BDBL Building-এ Voice for Reform আয়োজিত ‘Cyber Protection Law Amendment’ বিষয়ক গোলটেবিল আলোচনায় বিশেষ বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আলোচনায় সাইবার আইন ও এর বাস্তব প্রয়োগ, নাগরিকের বাক ও মতপ্রকাশের অধিকার, সাংবাদিকতার স্বাধীনতা এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কারের বিভিন্ন দিক উঠে আসে। অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে নাগরিক অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন।অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আইনের প্রধান লক্ষ্য হওয়া উচিত নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধ দমন করা। কোনো আইন প্রয়োগের কারণে যেন সাধারণ মানুষ, সাংবাদিক বা স্বাধীনভাবে মতপ্রকাশকারী ব্যক্তিরা সংকুচিত কিংবা ভীতির পরিবেশে পড়েন, সে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।তিনি সাইবার আইনের বিতর্কিত ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার এবং আইনের অপপ্রয়োগ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।গোলটেবিল আলোচনায় মানবাধিকার কর্মী ও সাবেক গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, দ্য ডেইলি স্টারের অনুসন্ধানী সাংবাদিক জায়মা ইসলামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ