প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে শিশু পার্কের আধুনিকায়ন, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
||
রূপগঞ্জে শিশু পার্কের আধুনিকায়ন, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণশিশুদের বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে রূপগঞ্জের তারাব পৌরসভায় একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও উপকরণ বিতরণ করা হয়েছে।এর অংশ হিসেবে তারাব পৌরসভার পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগারের বিভিন্ন উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।শিশু পার্কের আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরদের জন্য আরও সুন্দর ও নিরাপদ বিনোদন পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের উপকরণ সরবরাহের ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়বে।নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সাবমারসিবল পাম্প বিতরণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ