প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইথুন গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় রাতের অভিযানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইথুন ইসলামকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গুদারাঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইথুন ইসলামের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়েছে।তবে গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে জানা গেছে। ঠিক কোন অভিযোগ বা আইনি ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।গ্রেপ্তারের পর ফতুল্লা মডেল থানা পুলিশ ইথুন ইসলামকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।এদিকে, জেলা স্বেচ্ছাসেবক লীগের এই নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ