প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে মেঘনায় নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ
||
বিয়ের জন্য কেনা গরু ও খাসি নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। সোনারগাঁয়ের হরিয়া-বৈদ্যেরবাজার এলাকায় আমান সিমেন্ট কারখানার পেছনের ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তিনজন মেঘনা থানার মুক্তিনগর হাট থেকে বিয়ের বাজার শেষ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় গরু ও খাসিসহ তারা মেঘনা নদী পার হওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।একপর্যায়ে নদীতে ডুবে তিনজন নিখোঁজ হন। তাদের সঙ্গে থাকা বিয়ের বাজারের গরু ও খাসিও নদীতে পড়ে যায় বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়রা নদীতে নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ তিনজনের পরিচয় এবং তারা কীভাবে নদীতে ডুবে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্টদের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ