প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সা'জাপ্রাপ্ত পলাতক আ'সামি নুরুজ্জামান গ্রে'প্তার
||
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা নুরুজ্জামান (৩০) নামে এক আসামিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে।এসআরবি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় নুরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলাটির নম্বর ৩২ (৩) ১৯ এবং দায়রা নম্বর ২৬৫৯৫/১৯।পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।পরোয়ানা কার্যকরের জন্য মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়।তথ্য যাচাইয়ের পর বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর সদস্যরা। অভিযানে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ