প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
পরিবহন নৈরাজ্যের স্থায়ী সমাধান চায় ছাত্র ফেডারেশন, প্রশাসনের আশ্বাস
||
পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও নানা ধরনের অনিয়ম বন্ধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এসব সমস্যা নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে পরিবহন খাতে চলমান নৈরাজ্য, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বিভিন্নভাবে হয়রানির বিষয়গুলো তুলে ধরেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে এসব সমস্যার সাময়িক নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের দাবি জানান তারা।এ সময় জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। পরিবহন খাতের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানান।প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ