প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লা ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠন নিয়ে মতবিনিময়
||
ফতুল্লা ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার লক্ষ্যে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।ফতুল্লা ইউনিয়ন কমিটি গঠনকে সামনে রেখে আয়োজিত এ আলোচনায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, মুখ্য সংগঠক আমিন আল রাজিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।আলোচনায় ফতুল্লা ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার বিষয়ে মতামত নেওয়া হয়।বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ফতুল্লা ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করতে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ