প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুরান গোগনগর ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা শফিউদ্দিন বেপারীর
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান গোগনগরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শফিউদ্দিন বেপারী।এলাকায় পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত শফিউদ্দিন বেপারী। প্রার্থিতা ঘোষণার পর তিনি জানান, নির্বাচিত হলে পুরান গোগনগর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করতে চান।শফিউদ্দিন বেপারী বলেন, এলাকার মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। পুরান গোগনগরের রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, আলোকসজ্জাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে পুরান গোগনগরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ৬নং ওয়ার্ডের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ