প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিক ফোরামের সঙ্গে এসপির বৈঠক
||
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা।সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও যানজটসহ নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা আলোচনায় উঠে আসে।নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়। নাগরিকদের বিভিন্ন মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। নাগরিকদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ