প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি মানুষের কথা শুনলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক প্রয়োজন ও নিজেদের প্রত্যাশার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন আব্দুল্লাহ আল আমিন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন তিনি।এ ধরনের সরাসরি কথোপকথনের মাধ্যমে এলাকার মানুষের বাস্তব সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হয় বলে সংশ্লিষ্টরা জানান।মতবিনিময়কালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ