প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বক্তাবলীতে বিএনপির ৩নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, মিলাদ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী সুমন, সাংগঠনিক সম্পাদক বাদশা মাদবর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন বেপারি, ৮নং ওয়ার্ড বিএনপির হাশেম ঢালী, ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সভাপতি আমির হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোশাররফ ফকিরসহ আরও অনেকে।এছাড়া অনুষ্ঠানে আফজাল চৌধুরী, দিদার হোসেন, মীর আলমগীর ও জাহাঙ্গীর প্রধান উপস্থিত ছিলেন।৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর আলমগীর।অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ