প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি তুলে ধরতে টাইম ম্যাগাজিনের সঙ্গে বিকেএমইএ’র বৈঠক
||
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, টেকসই উৎপাদন ব্যবস্থা ও ইতিবাচক অর্জন তুলে ধরতে আন্তর্জাতিক সাময়িকী টাইম (TIME) ম্যাগাজিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।বুধবার (১ অক্টোবর) বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে টাইম ম্যাগাজিনের এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেলের সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অগ্রগতি ও বৈশ্বিক বাজারে এর অবদান নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও নিরাপত্তার মান, পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা বিশ্ব পাঠকের সামনে তুলে ধরার বিষয়ে মতবিনিময় হয়।আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক দিক ও অর্জনগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পায়।বৈঠকে বিকেএমইএ’র কার্যকরী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক শামীম হোসেন এবং বাংলাদেশ অ্যাপারেল লিডারস ইয়ুথ অ্যাসোসিয়েশনের (বায়লা) প্রথম সহসভাপতি হাসিন আরমান (অয়ন) উপস্থিত ছিলেন।আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি, পরিবেশবান্ধব উৎপাদন ও বৈশ্বিক বাণিজ্যে খাতটির অবদান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ