প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধন
||
নারায়ণগঞ্জ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬ উদ্বোধনশিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আন্তঃবিভাগীয় সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ’২৬।নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।টুর্নামেন্টকে ঘিরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা।নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ