প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
||
নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে নারায়ণগঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন, প্যারেড, সাক্ষাৎকার, চাকরির খতিয়ান এবং পুরস্কার নম্বরসহ বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হয়।এ পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; ঢাকা ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের আরআই মো. আব্দুল কাদের।পরীক্ষার মাধ্যমে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ