প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
বুধবার ৪ ঘণ্টা রূপগঞ্জবাসীর কথা শুনবেন এমপি দিপু ভূঁইয়া
||
জরুরি সংসদীয় সভার কারণে বুধবার ৪ ঘণ্টা রূপগঞ্জবাসীর সঙ্গে থাকবেন এমপি দিপুরূপগঞ্জের মানুষের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও মতবিনিময়ের ধারাবাহিকতায় আগামীকাল বুধবারও গোলাকান্দাইলের বাসভবনে থাকবেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তবে জাতীয় সংসদের একটি জরুরি সভায় অংশ নিতে হওয়ায় এদিন তাঁর সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এমপি দিপু ভূঁইয়া। তিনি জানান, সাধারণত প্রতি বুধবার গোলাকান্দাইলের বাসভবনে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। স্থানীয় মানুষের কথা শোনা এবং তাদের পাশে থাকাকে তিনি নিজের দায়িত্ব হিসেবে দেখেন।তবে আগামীকাল জাতীয় সংসদে একটি জরুরি সভা থাকায় প্রতিদিনের মতো সারাদিন রূপগঞ্জবাসীর সঙ্গে সময় দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি।এমপি দিপু ভূঁইয়া জানান, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোলাকান্দাইলের বাসভবনে তিনি স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সংসদের জরুরি সভায় অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হবেন।এদিকে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির একটি বৈঠক আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের নোটিশ অনুযায়ী, ওইদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের কমিটি কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম পর্যালোচনা এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর কার্যক্রম সম্পর্কে আলোচনা হওয়ার কথা রয়েছে।ফেসবুক পোস্টে রূপগঞ্জবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে এমপি দিপু ভূঁইয়া বলেন, নিয়মিতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ ও তাদের কথা শোনার এই কার্যক্রম অব্যাহত
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ