প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মিলন ফকিরসহ পুলিশের একটি দল এতে অংশ নেয়।অভিযানের সময় পলাশের বাড়ির ভাড়াটিয়া মিলি আক্তারের বসতঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেন ও শান্তা বেগমের মেয়ে। তিনি বর্তমানে স্বামী মিলনের সঙ্গে ফতুল্লার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতঘরে গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ