প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মিজানুরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, অভিযানের সময় মিজানুর রহমানের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়া ও জাহানারা বেগমের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ