প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ ক্লাবের ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করলেন সাখাওয়াত
||
নারায়ণগঞ্জ ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে জেলা প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।এ সময় আয়োজকরা জানান, নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।উদ্বোধনী আয়োজনে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ