প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
বন্দর থানার ওসির হাতে মানবাধিকার সংস্থার জেলা কমিটির অনুমোদনপত্র
||
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনের জেলা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কমিটির অনুমোদনের কপি ওসির কাছে হস্তান্তর করা হয়েছে।গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলু এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এইচ. এম. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে ওসি জামাল উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।পরে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদনের কপি ওসি জামাল উদ্দিনের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় সংগঠনের নেতারা মানবাধিকার সুরক্ষা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনসচেতনতা তৈরিতে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ