প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
মা'দক, হ'ত্যা-ডা'কাতিসহ বিভিন্ন মা'মলায় সোনারগাঁয়ে গ্রে'প্তার ২০
||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধারসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোনারগাঁ থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক মামলার আসামি তিনজন এবং মাদকসেবী নয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, হত্যা মামলার একজন, নারী ও শিশু নির্যাতন মামলার একজন, চুরির মামলার একজন এবং ডাকাতি মামলার দুই আসামি রয়েছেন।পুলিশের এ বিশেষ অভিযান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।অভিযানে মাদকসংক্রান্ত মামলার আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ