প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
বন্দরে বিল থেকে রাসেলের মরদেহ উদ্ধার, বুকে আঘাতের চিহ্ন
||
বন্দরে বিল থেকে রাসেলের মরদেহ উদ্ধার, বুকে আঘাতের চিহ্ননারায়ণগঞ্জের বন্দরে একটি বিল থেকে রাসেল (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ উচ্চবিদ্যালয়ের পেছনের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাসেল ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ