প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের ৯ সদস্যের কমিটি
||
তোলারাম কলেজে ছাত্র অধিকার পরিষদের ৯ সদস্যের কমিটি, আহ্বায়ক রাব্বিনারায়ণগঞ্জ প্রতিনিধি: সরকারি তোলারাম কলেজে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্যের এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম রাব্বি এবং সদস্য সচিব হয়েছেন মো. ইব্রাহীম খলিল।মঙ্গলবার (১৩ অক্টোবর) আগামী তিন মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রিফাত হোসেনকে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম মোল্লা ও নুর আলম নিলয়।এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু ইউসুফ (নোবেল) এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন আনিকা ইসলাম মৌ। কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ইসলাম ও মিরাজ আহমেদ।সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ক্যাম্পাসে সংগঠনের সাংগঠনিক তৎপরতা বাড়াতে ভূমিকা রাখবে।তিন মাসের নির্ধারিত মেয়াদে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার পাশাপাশি কলেজে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করাই নবগঠিত কমিটির অন্যতম প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ