প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
শহরে অটোরিকশা প্রবেশের দাবিতে সড়ক অবরোধ, ৪০ মিনিট যান চলাচল বন্ধ
||
সিদ্ধিরগঞ্জ পুলে অটোরিকশাচালকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও শিক্ষার্থীরানারায়ণগঞ্জ শহরে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাঁদের এ কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল অটোরিকশাচালক সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।তিন দাবিতে চালকদের বিক্ষোভঅবরোধকারী চালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করতে হবে এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে।চালকদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। এ নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব দাবিতে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন।অবরোধে আটকে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরাসড়ক অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও আটকে পড়েন। অবরোধে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।’পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচলখবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ