প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জের ছয় ওয়ার্ডে উন্নয়নকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াত
||
সিদ্ধিরগঞ্জের ছয় ওয়ার্ডে উন্নয়নকাজ উদ্বোধন করলেন সিটি প্রশাসক সাখাওয়াতনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ এলাকার ছয়টি ওয়ার্ডে ছয় প্যাকেজের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ এলাকার ১, ২, ৩, ৪, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।সিটি করপোরেশন সূত্রে জানানো হয়, উদ্বোধন করা প্যাকেজগুলো হলো NCC-2025-26-LTM-W-1, W-3, W-15, W-16, W-19 ও W-30।এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছে সিটি করপোরেশন। পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় নাগরিক সুবিধা বৃদ্ধিতেও এসব কাজ ইতিবাচক ভূমিকা রাখবে।নগরবাসীর প্রত্যাশা পূরণ এবং শহরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের ছয়টি ওয়ার্ডে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ