প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: আবদুল জব্বার
||
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: আবদুল জব্বারনারায়ণগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধনের ওষুধ প্রয়োগ করলেই হবে না, এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুর পোলস্টার ক্লাব মাঠে আয়োজিত মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এ কর্মসূচির আয়োজন করে।মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। এ জন্য প্রত্যেককে নিজের বাড়ির আঙিনা, ডোবা-নালা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকেও নজর দিতে হবে।তিনি বলেন, মশা নিধনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সহায়তা করবে।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। এ ছাড়া মহানগরী ও স্থানীয় ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশক নিধনের ওষুধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ