প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে নানা উন্নয়নমূলক কার্যক্রমে জেলা প্রশাসক রায়হান কবির
||
রূপগঞ্জে নানা উন্নয়নমূলক কার্যক্রমে জেলা প্রশাসক রায়হান কবিররূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, সড়ক উদ্বোধন, বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনে তিনি বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন।উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক কামতা–মনোহরপুর সড়ক উদ্বোধন করেন। পরে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ ছাড়া দাউদপুর ইউনিয়ন পরিষদ ও দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।দাউদপুর পুটিনা হাই স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে একটি স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।এদিন তিনি রূপগঞ্জ থানা ও পূর্বাচল রাজস্ব সার্কেলও পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসক তারাব পৌরসভার কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন। পাশাপাশি তারাব পৌরসভার ১১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।পরিদর্শনসূচির অংশ হিসেবে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ, তারাব পৌর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশ নেন জেলা প্রশাসক।দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, ধর্মীয় উৎসবে সহায়তা এবং সাধারণ মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়।জেলা প্রশাসকের এ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।রূপগঞ্জ, নারায়ণগঞ্জ | ১৫ অক্টোবর ২০২৬
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ