প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী
||
খানপুরে খেলাফত মজলিসের শবগুজারী, অংশ নেন সহস্রাধিক মানুষনারায়ণগঞ্জ শহরের খানপুরের লাল মসজিদে খেলাফত মজলিসের নিয়মিত মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির আরেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।আয়োজকেরা জানান, সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ শবগুজারীর আয়োজন করা হয়। এতে সংগঠনের অগ্রগতি, সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর ও জেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ