প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
বন্দরে ১৫ বোতল ফায়ারডিলসহ মাদক কারবারি আটক
||
বন্দরে ১৫ বোতল ফায়ারডিলসহ মাদক কারবারি আটকনারায়ণগঞ্জের বন্দরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ বোতল বিক্রয় নিষিদ্ধ ফায়ারডিলসহ জামাল হাওলাদার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মদনপুরের ফুলহর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের ‘ক’ জোনের একটি দল। এ সময় জামাল হাওলাদারকে আটক করার পাশাপাশি তাঁর কাছ থেকে ১৫ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়।আটক জামাল হাওলাদার বরিশালের বাবুগঞ্জ থানার টেংগরখালী বড়বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহজালাল হাওলাদার।এ ঘটনায় অবৈধ মাদক উদ্ধারের অভিযোগে বন্দরের থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ