প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিনশারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন পূজামণ্ডপগুলোর পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরিদর্শনকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।তাঁদের মতে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জসহ সারা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ