প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে যুবদলের লিফলেট বিতরণ
||
নারায়ণগঞ্জে দোকানদার ও পূজামণ্ডপের দর্শনার্থীদের মাঝে যুবদলের লিফলেট বিতরণগ্যাস-বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে নারায়ণগঞ্জ শহরে লিফলেট বিতরণ করেছে মহানগর যুবদল।সোমবার (১৯ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকার দোকানদার ও শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে আসা দর্শনার্থীদের হাতে এসব লিফলেট তুলে দেওয়া হয়।কর্মসূচির আওতায় দোকানপাটের ব্যবসায়ী ও পূজামণ্ডপে আগত মানুষের মধ্যে সরকারের পদক্ষেপসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ