প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
বন্দরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২২নং ওয়ার্ডের বাবু পাড়া শ্রী শ্রী লালজি মন্দির এবং কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সেরসারদী মনি ঋষি পাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর নিয়েছেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির।সোমবার (১৯ অক্টোবর) বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ড এর সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরের নেতৃত্বে এ পূজামণ্ডপগুলো পরিদর্শন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও না:গঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নির্দেশনায় যুবদল নেতা হুমায়ুন কবিরের উপস্থিতিতে এই পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়। পরিদর্শনকালে যুবদল নেতা হুমায়ুন কবির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে খোঁজখবর নেন।এ সময় যুবদল নেতা মো: হুমায়ুন কবিরের সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সজিব,যুবদল নেতা পনির, ছাত্রদলের কাজী নজরুল ইসলাম কলেজ শাখার সাবেক সহ সভাপতি মো: জসিম, মো: আরিফ, যুবদল নেতা মো: কামাল, মো: রহিম,মো: আশরাফুল, যুবদল নেতা সুইট, রাজিব মোল্লা, মো: শুভ, বিপ্লব এবং মো: ইব্রাহীমসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ