প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ছি'নতাই ও মা'দক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
||
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপিনারায়ণগঞ্জ প্রতিনিধি: কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিস্তার ঠেকাতে উপজেলা পর্যায়ে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব অপরাধ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ উদ্যোগের কথা জানান আইজিপি।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে আইন মেনে চলতে হবে। নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।’পুলিশ বাহিনীর বর্তমান সক্ষমতা ও সদস্যদের মনোবল প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ তারিখের পর পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পেতেন। সেই পরিস্থিতি থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই বাহিনীর মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর কাজ চলছে।আসন্ন দুর্গোৎসবের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।দুর্গাপূজার আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।’পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ