প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়নগন্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।তার চলাফেরার সুবিধার জন্য বিল্লাল হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ ২১ অক্টোবর বুধবার বিল্লাল হোসেনের দেওভোগের বাসায় যান তার চিকিৎসার খোজ খবর নিতে।এসময় বিল্লাহ হোসেনকে একটি হুইল চেয়ার উপহার দেন। এসময় খোরশেদ বলেন,ফ্যাষ্টিট বিরোধী আন্দোলনে বিল্লাল হোসেন সক্রিয় ছিলেন।তার অগ্নিঝরা বক্তব্য আমাদের উৎসাহিত করেছে। তিনি বিল্লালের চিকিৎসার জন্য নেতাকর্মীদের সহায়তা কামনা করেন।খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন আফজাল সোবহান, মনির আহম্মেদ রাসেল,রানা মুন্সি, হাজী আলম চান,মো:মিঠু,জামাল হোসেন,মাসুম খন্দকার,মাসুদ আহম্মেদ,মহিউদ্দিন শুভ,আ:রহিম,গাজী খোকন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ