প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বে নারায়ণগঞ্জ আরবান কমিউনিটি ভলান্টিয়াররা
||
প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন নারায়ণগঞ্জ আরবান কমিউনিটি ভলান্টিয়ারদেরশারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছেন আরবান কমিউনিটি ভলান্টিয়াররা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-১-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের দিকনির্দেশনায় তাঁরা বিসর্জনস্থলে পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।বিসর্জন কার্যক্রম চলাকালে স্বেচ্ছাসেবকেরা যানবাহন নিয়ন্ত্রণ, পথনির্দেশনা এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে জনসচেতনতা তৈরির কাজে অংশ নেন। তাঁদের কার্যক্রমের লক্ষ্য ছিল বিসর্জনস্থলে মানুষের যাতায়াত সহজ রাখা এবং পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সহযোগিতা করা।এ আয়োজনে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এবং ফায়ার ফাইটাররাও দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিমা বিসর্জনের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সেবা করাই তাঁদের কাজের প্রধান প্রেরণা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগী হিসেবে প্রশাসন ও অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং জনসেবামূলক কাজে তাঁরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ