প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
মধ্য নরসিংহপুরে ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি থাকবেন সোহেল মাহামুদ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের মধ্য নরসিংহপুরে ফরায়েজী আন্দোলন শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি সোহেল মাহামুদ।আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাদ আছর থেকে মধ্য নরসিংহপুর স্কুল মাঠসংলগ্ন স্থানে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ মাহফিলে সোহেল মাহামুদের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের কথা রয়েছে। মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ