প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে ব্যতিক্রমী প্রার্থী সাংবাদিক মেহেদী হাসান সজীব
||
রেড ক্রিসেন্টের নির্বাচনে প্যানেলের বাইরে সাংবাদিক মেহেদী হাসান সজীববাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। বিএনপি ও এনসিপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশার প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক মেহেদী হাসান সজীব, যিনি নবী–টিপুর সাত সদস্যের প্যানেলের বাইরে থেকে লড়ছেন।আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭ জন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইউনিট কার্যালয়ে কমিটির সচিব মাহমুদা মুন্সীর স্বাক্ষরে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাচাই-বাছাইয়ে ত্রুটি পাওয়ায় সদস্য পদপ্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।প্রকাশিত তালিকায় ভাইস চেয়ারম্যান পদে দুজন, সেক্রেটারি পদে তিনজন এবং পাঁচটি সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থী রয়েছেন।নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি প্যানেল অংশ নিচ্ছে। এ প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর নবী হোসেন। সেক্রেটারি পদে রয়েছেন আবু আল ইউসুফ খান টিপু।প্যানেলের সদস্য পদপ্রার্থীরা হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।অন্যদিকে, প্যানেলের বাইরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ব্যবসায়ী জি এম হায়দার আলী বাবুল। সেক্রেটারি পদে টিপুর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মো. রেজাউল করিম খান ও বিএনপি নেতা মো. আমিনুর ইসলাম মিঠু।সদস্য পদে সাংবাদিক মেহেদী হাসান সজীবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইফতেখার উদ্দিন আহম্মেদ জিমু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, মো. হারুনুর রশিদ খান এবং প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম।এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা হলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের মেয়ে সামছুন নুর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন প্রতিদ্বন্দ্বিতাকে প্রভাবিত করতে না পারে, সে জন্য সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রার্থীরা।৩১ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ