প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
||
নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বানসড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে নারায়ণগঞ্জে।জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচি আয়োজন করে।জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন অনুসরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।কর্মসূচিতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। চালক, যাত্রী ও পথচারীসহ প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ