প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ
||
নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দনারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে চারটি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী চারটি হর্নও জব্দ করা হয়।বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনা। এতে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত চারটি হর্ন জব্দ করা হয়।নারায়ণগঞ্জে শব্দদূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশদূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ