প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
বন্দরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের
||
বন্দরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলেরনারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ও তাঁর চার বছর বয়সী ছেলে। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।বুধবার (২৮ অক্টোবর) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর ছেলে বিপুল।কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, উল্টোপথে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তাঁর ছেলে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। দুর্ঘটনায় জড়িত বাসটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ