প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় ডাইং চার্জ বাড়ানোর দাবি
||
উৎপাদন খরচ তুলতে হিমশিম, ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবিডাইস ও কেমিক্যালের ক্রমবর্ধমান দাম, গ্যাস-বিদ্যুতের ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিনিময়মূল্যের ওঠানামায় চাপে পড়েছে ডাইং শিল্প। বর্তমান ডাইং চার্জে উৎপাদন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে দাবি করে ন্যূনতম চার্জ পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)।সভায় ব্যবসায়ীরা জানান, ডাইং শিল্পে ব্যবহৃত ডাইস ও কেমিক্যালের বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির পাশাপাশি ডলারের বিনিময়মূল্যের পরিবর্তনের কারণে এসব উপকরণ আমদানিতে ব্যয় বাড়ছে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্ত হওয়ায় কাপড় প্রক্রিয়াজাতকরণের সামগ্রিক খরচও বেড়েছে।তাঁদের মতে, উৎপাদন ব্যয় বাড়লেও বিদ্যমান ডাইং চার্জ দিয়ে সেই খরচ সমন্বয় করা যাচ্ছে না। এতে শিল্পের ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়ছেন। এ অবস্থায় উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ডাইং চার্জ নতুন করে নির্ধারণ করা জরুরি।ব্যবসায়ীরা আরও বলেন, ডাইং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা, খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাস্তবসম্মত চার্জ নির্ধারণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চার্জ পুনর্নির্ধারণের পাশাপাশি শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাইস ও কেমিক্যালের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং ডাইং শিল্পের অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএর পরিচালক মিনহাজুল হক ও মামুনুর রশিদ মিঠু, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জিএম হায়দার আলী বাবলু, সহসভাপতি এম নাসির উদ্দিন, পরিচালক মো. আনিসুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, মো. অহিদুর ইসলাম শহিদ, কে এম নুরুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, মো. শাজাহান আলমসহ সংগঠনটির অন্যান্য সদস্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ