প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে শেখ মোহাম্মদ অপুর ফ্রী মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক ||
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ব্যানারে দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু।২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ৮ নং ওয়ার্ডে অবস্থিত অপুর নিজ কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় গরীব, অসহায় ও চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপনাপত্র প্রদান, ঔষধ বিতরন ও চশমা প্রদান করা হয়। সকালেই এই কর্মসুচির উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন নাসিক এড. সাখাওয়াত হোসেন খান। এই মহতী আয়োজনের প্রধান অতিথি ছিলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। এসময় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজক মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের বলেন, যুবদলের নেতাকর্মীরা জনগনের পাশে থেকে তাদের জন্য কাজ করছে তারেক রহমানের নির্দেশে এবং তার স্বপ্ন বাস্তবায়নে। এসময় জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন অপু।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ